সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন
সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে ইসি বড় বাধা: সুজন

সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে ইসি বড় বাধা: সুজন

badiulalam+sujan pic_124498আমার সুরমা ডটকম সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) বড় বাধা বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)। আজ মঙ্গলবার বেলা সাড়ে সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘স্থানীয় সরকার ব্যবস্থা পুরোপুরি কলুষিত হয়ে গেছে। নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তাদের অযোগ্যতা ও অদক্ষতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এখন আমরা চাইলেই তারা ভালো হয়ে যাবেনা। এটা প্রমান হয়ে গেছে যে, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।’’ তিনি আরো বলেন, ‘‘দলীয় প্রতীকে নির্বাচনের কারণে সহিংসতার ঘটনা বেশি ঘটছে বলে আমরা মনে করি। যা আমরা আগেই বলেছিলাম। সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে ইসি ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় নিয়ে তাদের নিজেদেরই সরে দাঁড়ানো উচিত।’’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com