বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বাজে কথা: ইসরায়েলি মুখপাত্র

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বাজে কথা: ইসরায়েলি মুখপাত্র

160606163848_emmanuel_nahshon__640x360_bbc_nocredit_130735আমার সুরমা ডটকম ডেক্সবাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পৃক্ততার যে ইঙ্গিত করেছেন, সেটি তীব্র ভাষায় উড়িয়ে দিয়েছেন ইসরায়েলের একজন মুখপাত্র। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘বাজে কথা’ হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমানুয়েল নাহসান। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর ইসরায়েলের প্রতিক্রিয়া জানতে চাইলে মি: নাহসান বিবিসিকে একথা বলেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, দেশে ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনাগুলো ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রের’ অংশ। স্বরাষ্ট্রমন্ত্রী এসব হত্যাকাণ্ডের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন। তিনি মনে করেন এজন্য বিএনপি এবং জামায়াত-শিবির এর জন্য দায়ী। তাদের সাথে বিদেশী শক্তির যোগসাজশ রয়েছে বলে তিনি ইঙ্গিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বিবিসি বাংলাকে বলেন, “ইতোমধ্যে বাইরের একটি গোয়েন্দা সংস্থা এর সাথে যুক্ত হয়েছে। এগুলো নিয়ে নয়া প্রচেষ্টা শুরু করেছে।” কোন্‌ দেশের গোয়েন্দা সংস্থাকে তারা সন্দেহ করছেন? বিবিসির এই প্রশ্নে মন্ত্রী প্রকাশিত খবরা-খবর উল্লেখ করে বলেন, ইসরায়েলের একটি গোয়েন্দা সংস্থা দেশের বিরোধী নেতৃবৃন্দের সাথে কথা বলছে। সম্প্রতি বিএনপি’র এক নেতা আসলাম চৌধুরীর সাথে ইসরায়েলের নাগরিক মেন্দি সাফাদির ‘বৈঠকের’ বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটা আপনারাও ভালো করে বলেছেন, ইসরায়েলি এক গোয়েন্দা সংস্থা আমাদের এক রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলছে। এটা তো আপনারা শুনেছেন, দেখেছেন।” সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com