বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
মৌলভীবাজারে এক দিনে তিন শিক্ষার্থী নিখোঁজ

মৌলভীবাজারে এক দিনে তিন শিক্ষার্থী নিখোঁজ

map-maywluvibazarআমার সুরমা ডটকমকুলাউড়া পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে সোমবার ৩ শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তাদের স্বজনেরা কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ওই শিক্ষার্থীদের কোনো সন্ধান পাওয়া জায়নি বলে জানা গেছে। নিখোঁজ শিক্ষার্থীরা হলেন, কুলাউড়া সদর ইউনিয়নের কুলাউড়া গ্রামের পপি চন্দ (১৩), আয়শা আক্তার রিয়া (১৩) এবং কুলাউড়া পৌর শহরের আহমদাবাদ এলাকার রানা ঢালি (১৩)। পপি ও আয়শা কুলাউড়া পৌর শহরে অবস্থিত রাবেয়া আদর্শ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি ও রানা ঢালি নবীন চন্দ্র উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পুলিশ জানায়, পপি ও আয়শা পরীক্ষায় অংশগ্রহণ করতে দুপুরের দিকে বাসা থেকে বিদ্যালয়ের উদ্দেশে বের হয়। এরপর তারা পরীক্ষায় অংশ নেয়নি এবং বাড়িতেও ফেরেনি।
অপরদিকে রানা বিকাল চারটার দিকে খেলাধুলা করতে বাসা থেকে বের হয়। কিন্তু পরে সে আর ফেরেনি। তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান পাননি। পপি ও আয়শার অভিভাবকেরা গতকাল সোমবার রাতে এবং রানার স্বজনেরা আজ মঙ্গলবার সকালে জিডি করেন।
রাবেয়া আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম বলেন, পপি ও আয়শাকে তাদের সহপাঠীরা পরীক্ষা শুরুর আগে বিদ্যালয়ের সামনের সড়কে হাঁটাহাঁটি করতে দেখেছে। কিন্তু পরে তারা পরীক্ষায় অংশ নেয়নি। এ ব্যাপারে সহপাঠীদের কিছু তারা বলেনি।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, এলাকার বাজে ছেলেদের সঙ্গ এড়িয়ে চলতে রানাকে তাঁর বাবা শাসন করেছিলেন। এ কারণে সে অভিমানে পালিয়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর পপি ও আয়শার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনো তিন শিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে রানার বাবা ছেলেকে শাসনের সত্যতা স্বীকার করে বলেন, এ কারণে রানা পালিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন না।
আর পপির বাবা ক্ষিতিশ চন্দ ও আয়শার মা কমলা বেগম মুঠোফোনে বলেন, তারা সন্তানদের কোনো কারণে বকাঝকা করেননি। তারা সন্তানদের সন্ধানে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com