বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
শাহজালালে বোমা বহনে সক্ষম অত্যাধুনিক ড্রোন উদ্ধার

শাহজালালে বোমা বহনে সক্ষম অত্যাধুনিক ড্রোন উদ্ধার

dronআমার সুরমা ডটকমবোমা সংযোজন করে যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো যেতে পারে এমন একটি অত্যাধুনিক ড্রোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। আজ মঙ্গলবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি পোস্টাল পার্সেলে আসলে তা জব্দ করা হয়। আজ মঙ্গলবার দুপুরে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর ও তদন্ত বিভাগের মহাপরিচালক ড. মঈনুল ইসলাম খান  সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিঙ্গাপুর থেকে পোস্টাল সার্ভিসের মাধ্যমে ৪ কেজি ওজনের ওদুটো প্যাকেটে পার্সেল আসে। পার্সেল নং CQ ৩০৩৩৪৪৫২০ SQ & CQ ৩০৩৩৪৪৬৪৯ SQ। এটি গতকাল সোমবার এসকিউ-৪৪৬ ফ্লাইটে শাহজালালে ফ্রেইট ইউনিটে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার শুল্ক গোয়েন্দা দলের উপস্থিতিতে স্ক্যানিং ও তল্লাশি করা হয়। পোস্টালের কাগজ যাচাই করে দেখা যায়, পার্সেলটি ঢাকার মোহাম্মদপুরের সাইফ আলী খানের নামে আনা হয়েছে। এই ড্রোন থাকা সত্ত্বেও একে খেলনা হিসেবে উল্লেখ করা হয়েছে। আমদানি নীতি আদেশ অনুযায়ী যা নিষিদ্ধ। ওই পার্সেল থেকে জব্দকৃত ড্রোনটি বোমা সংযোজন করে যে কোনো নাশকতা করা যেতে পারে। এছাড়াও এতে ক্যামেরা বসিয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ যে কোনো স্থাপনার ছবি ও তথ্য সংগ্রহ করা যায়। নিরাপত্তার জন্য এর অপব্যবহার ক্ষতিকর হিসেবে বিবেচিত। বর্তমানে এই ড্রোন আমদানি ও ব্যবহার সম্পর্কে নীতিমালা তৈরি প্রক্রিয়াধীন। তাই আমদানিকারকের অবস্থান খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com