বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
সন্ত্রাস ও জঙ্গি হামলার বিরুদ্ধে দিরাইয়ে মানববন্ধন

সন্ত্রাস ও জঙ্গি হামলার বিরুদ্ধে দিরাইয়ে মানববন্ধন

abs-manobbondonpic-05-08-2016আমার সুরমা ডটকমদেশব্যাপি সন্ত্রাস ও জঙ্গি হামলার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি দিরাই উপজেলা শাখার উদ্যোগে পৌরশহরের থানাপয়েন্টে শুক্রবার বাদ জুমআ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিরাই বাজার জামে মসজিদের সানী ইমাম মাওলানা শিহাব উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দিরাই পৌরসভার মেয়র মোঃ মোশাররফ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আতাউর রহমান, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ ইদ্রিস আহমদ, মাওলানা নূরউদ্দিন আহমদ, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি দিরাই পৌরসভা শাখার সভাপতি মাওলানা শরিফ উদ্দিন ও মাওলানা উবায়দুল হক চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন দিরাই থানা মসজিদের ইমাম মাওলানা হাছন আলী, দিরাই বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইব্রাহিম খলিল, আমার সুরমা সাংবাদিক ফোরামের চেয়ারম্যান ও আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, দিরাই উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোঃ তাজুল ইসলাম, দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল হক, এনামুল হক, হাফিজ মাওলানা আরিফ আহমদ ও মাওলানা আবিদুর রহমান।

বক্তারা বলেন, পর পর দেশে যে কয়েকটি জঙ্গি হামলা হয়েছে, আমরা তীব্র ভাষায় এ সকল হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাই। ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে তারা আরো বলেন, যারা এসব জঙ্গি ও সন্ত্রাসীদের লালন করছে, তারা কখনো ইসলামের পক্ষের শক্তি হতে পারেনা। দেশবাসি এসব জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আজ সোচ্ছার হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com