বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
করিমপুর ইউনিয়ন পরিষদের সাথে দি হাঙ্গার প্রজেক্টের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

করিমপুর ইউনিয়ন পরিষদের সাথে দি হাঙ্গার প্রজেক্টের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

abs-moupic-24-08-2016আমার সুরমা ডটকমস্থানীয় সরকার শক্তিশালী করণের লক্ষ্যে ৬নং করিমপুর ইউনিয়ন পরিষদ ও ব্র্যাক-টিএইচপি এসএলজি প্রজেক্টের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সুনামগঞ্জের দিরাইয়ে বুধবার পরিষদের অস্থায়ী কার্যালয় দিরাইয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্টের করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদারের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের দিরাই উপজেলা সমন্বয়কারী এএসএম আখতারুল ইসলাম, ব্র্যাকের মোঃ রফিকুল ইসলাম, বর্তমান মেম্বার মোঃ নজরুল ইসলাম, আজিজুর রহমান, সাবেক মেম্বার মোছাঃ মজিদা খাতুন, মোঃ আব্দুল আজিজ মিয়া প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বর্তমান মেম্বার মোঃ আব্দুর রব রিপন, মোঃ এওয়ার হোসেন, জাবির নূর আহমদ চৌধুরী, জুয়েল আহমদ, মোঃ রুবেল মিয়া, সুকেশ বর্মণ, মোঃ সরাফত আলী, মোছাঃ রিমা চৌধুরী, মোছাঃ সেলু বেগম, মালতী রাণী দাস, সাবেক মেম্বার আবুতাহের মিয়া, জহরলাল বর্মণ, শালিক আক্তার, মোছাঃ মায়ারুন বেগম, সজল দাস তালুকদার, মোঃ তারিফ উল্লাহ, মোছাঃ রেহানা পারভীন, দিপ্তীরাণী দাস, মোছাঃ রাজিয়া বেগম প্রমুখ।
বক্তারা বলেন, একটি আদর্শ ইউনিয়ন পরিষদ গঠন বা এসডিজি লক্ষ্য অর্জনে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে উল্লেখ করে তারা আরো বলেন, উপকার ভোগীদের ন্যায্য দাবী আদায়ে আরো সোচ্ছার ও সচেতন হতে হবে। অনুষ্ঠানে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় অর্জনকৃত কাজের বিবরণ তুলে ধরা হয়। পরে পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার বর্ধিত মেয়াদের ৫ বছরের জন্য দি হাঙ্গার প্রজেক্টের সাথে কাজ করতে চুক্তিতে স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com