বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

‘ইরানিরা মুসলমান নয়’

grand muftiআমার সুরমা ডটকম ডেক্সসৌদিআরবের গ্রান্ড মুফতি আব্দুল আজিজ আল শেখ বলেছেন, ইরানিরা মুসলমান নয়। মঙ্গলবার মক্কা ডেইলি নামে স্থানীয় এক সংবাদমাধ্যমকে তিনি এ কথা বলেছেন। মাত্র এক দিন আগে ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি সরকারের সমালোচনা করেছিলেন। তিনি মুসলমান দেশগুলোকে সম্বোধন করে বলেছেন, মুসলিম বিশ্বের সরকার ও জাতিগুলোসহ সবার উচিত সৌদি শাসকগোষ্ঠীকে ভালোভাবে চেনা। এই শাসকগোষ্ঠী মুসলিম বিশ্বে যে অপরাধযজ্ঞ করেছে সে কারণে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত হবেনা। তাদের উচিত দুই পবিত্র স্থান তথা হারামাইন শরিফাইন ও হজ পরিচালনার ব্যাপারেও মৌলিক চিন্তাভাবনা করা। সৌদি গ্রান্ড মুফতি ইরানিদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের অবশ্যই বুঝতে হবে তারা মুসলমান নয়। তারা পারসিক পুরোহিতদের সন্তান এবং মুসলমানদের, বিশেষ করে সুন্নিদের প্রতি তাদের শত্রুতা অনেক পুরনো।’

গত বছর হজের সময় মিনায় পদদলিত হয়ে ২ হাজার ২৯৭ জন হাজির মৃত্যু হয়। এদের মধ্যে ৪৬৪ ইরানের নাগরিক। এ ঘটনার পর সৌদি হজ ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক সমালোচনা করে ইরান। ওই সময় ইরান পরবর্তী হজে মক্কায় বিক্ষোভ করার অনুমতি দাবি করে। তবে সৌদি সরকার তাদের এ দাবি প্রত্যাখান করে। এ ঘটনার পর চলতি বছরের হজ বর্জনের ঘোষণা দেয় তেহরান। প্রায় তিন দশক পর এবারই প্রথম হজে ইরানের কোনো নাগরিক অংশ নিচ্ছেনা।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com