বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

আরিফের জামিন না মঞ্জুর

ariful20160328223709আমার সুরমা ডটকমসাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার বিস্ফোরক মামলায় সিলেটের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। সোমবার দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আতাবুল্লাহ এ আবেদন নামঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন জানান, কিবরিয়া হত্যা মামলায় আরিফুল হক চৌধুরী ইতোপূর্বে উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন। বিস্ফোরক মামলাটি বিচারের জন্য গত ২৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুলনালে স্থানান্তরিত করা হয়। কিন্তু পলাতক আসামিদের বিষয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেয়ার জন্য মামলাটি গত ২৭ অক্টোবর পূণরায় হবিগঞ্জে ফেরত পাঠানো হয়। সোমবার উক্ত মামলায় আরিফুল হকের জামিন আবেদন করা হয়েছিল। কিন্তু শুনানী শেষে বিচারক তা নামঞ্জুর করেছেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামীলীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন। এ ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। হত্যা মামলাটি বর্তমানে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন আছে। উভয় মামলায় মোট ৩২ জন আসামি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com