বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
সুরঞ্জিতের মামলায় ফের গ্রেফতার আরিফুল হক চৌধুরী

সুরঞ্জিতের মামলায় ফের গ্রেফতার আরিফুল হক চৌধুরী

d-2আমার সুরমা ডটকমদিরাইয়ে সুরঞ্জিত সেন গুপ্তের জনসভায় বোমা হামলা মামলায় সিলেট ও হবিগঞ্জের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও জি কে গৌসকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। রাষ্ট্র পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার বেলা ১১টায় বিএনপির এই দুই নেতাকে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। দিরাই জোনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ আরিফুল হক চৌধুরী ও জি কে গৌসকে ওই মামলায় শ্যেন অ্যারেস্টের আদেশ দেন। আসামি পক্ষে ছিলেন ফজলুল হক আছপিয়া, শহিদুজ্জামান চৌধুরী, শেরেনূর আলী প্রমুখ। আসামী পক্ষের আইজীবীদের দাবি, ঘটনার ১২ বছর পরে দুই জন জনপ্রিয় জনপ্রতিনিধিকে এই মামলায় জড়ানো উদ্দেশ্যপ্রণোদিত এবং এই প্রচেষ্টা আইনানুগ নয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শহিদুল হাসমত খোকন। সাবেক অর্থমন্ত্রী শাহ কিবরিয়া হত্যাকান্ডে দায়ের করা হত্যা ও বিস্ফোরক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও সুরঞ্জিত সেন গুপ্ত হত্যা প্রচেষ্টা মামলায় তার জামিন প্রলম্বিত হচ্ছে।

২০০৪ সালের ২১শে জুন সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের জগন্নাথ জিওর মন্দিরের কাছে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা মামলায় আরিফুল হককে অজ সুনামগঞ্জ আদালতে হাজির করা হয়। কারণ ঐ মামলার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হবিগঞ্জ জোনের সহকারী পুলিশ সুপার বসু দত্ত চাকমার আবেদনে আরিফুল হক চৌধুরীকেও ঐ মামলায় আসামি করা হয়।

আরিফুল হকের বিরুদ্ধে থাকা দুটো মামলার মধ্যে কিবরিয়া হত্যা ঘটনায় দায়ের হওয়া মূল মামলায় গত ৬ই সেপ্টেম্বর আরিফুল হক চৌধুরীকে জামিন প্রদান করেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ। পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ৮ই সেপ্টেম্বর প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চ সে আবেদন নাকচ করে দেন। অপরদিকে ১৩ই নভেম্বর বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ আরিফুল হক চৌধুরীকে হত্যা সংশ্লিষ্ট বিস্ফোরক মামলায়ও জামিন দেন। রাষ্ট্রপক্ষের আপিল আবেদন পরদিনই খারিজ করে দেন চেম্বার জজ সৈয়দ মাহমুদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com