শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
মসজিদে মসজিদে হুমকির চিঠি: মুসলমানদের জন্য ‘হিটলার’ হবেন ট্রাম্প!

মসজিদে মসজিদে হুমকির চিঠি: মুসলমানদের জন্য ‘হিটলার’ হবেন ট্রাম্প!

wq-1আমার সুরমা ডটকম ডেক্সযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার তিনটি মসজিদে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করে মুসলিমদের হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে। চিঠিতে বলা হযেছে, ‘হিটলারের হাতে ইহুদিদের যেমন পরিণতি হয়েছিল, ট্রাম্প মুসলিমদের তেমন অবস্থাই করবেন।’ মার্কিন ইসলামিক আইন সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) সূত্রে দেশটির সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হাতে লেখা ওই চিঠিতে মুসলিমদের ‘শয়তানের বাচ্চা’ বলা হয়েছে। শুধু তাই নয়, চিঠিতে মুসলিমদের উদ্দেশে বলা হয়েছে, মুসলিমরা নীচ এবং জঘন্য। চিঠিতে বলা আছে, ‘তোমরা শয়তানের উপাসক। এখন কিন্তু সাবধান হওয়ার দিন এসেছে। মসনদে বসছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা থেকে তোমাদের ধুয়ে-মুছে সাফ করে দিয়ে পুরনো গৌরব ফিরিয়ে আনবেন তিনি। হিটলারের হাতে ইহুদিদের দুর্দশার কথা মনে আছে নিশ্চয়ই? তোমাদেরও একই হাল হবে। এখনও সময় আছে। বুদ্ধি খাটাও। নিজেদের সবকিছু গুটিয়ে সরে পড়ো। মার্কিন দেশপ্রেমীদের জন্য এটা আদর্শ সময়।’ সান হোসে মসজিদের ইমাম প্রথম ওই চিঠিটি পান। তবে কে বা কারা ট্রাম্পের নাম করে এই চিঠি পাঠিয়েছেন, তা এখনো জানা যায়নি। লস অ্যাঞ্জেলসে কেয়ার-এর কার্যনির্বাহী পরিচালক হুসাম আয়লুশ জানিয়েছেন, ‘ওই চিঠিটি পাওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছেন স্থানীয় মুসলিম বাসিন্দারা। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই মানুষের মনে ধর্ম-বিদ্বেষের বীজ বুনে দিয়েছেন ট্রাম্প। এই ঘটনা তারই ফলশ্রুতি বলে উল্লেখ করেছেন তিনি।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com