রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
জেএসসি-জেডিসিতে পাসের হার ৯৩.০৬, পিইসিতে ৯২.৮৯

জেএসসি-জেডিসিতে পাসের হার ৯৩.০৬, পিইসিতে ৯২.৮৯

আমার সুরমা ডটকমপ্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর পিইসি পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ০৬ শতাংশ এবং পিইসি পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক ৮৯ শতাংশ। প্রথমে অবশ্য জেএসসি ও জেডিসিতে পাসের হার ৯২.৩৩ শতাংশ বলে জানানো হয়। জেএসসি-জেডিসিতে পাসের হার গতবছরের তুলনায় এবার শূন্য দশমিক ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ‌্যায় ঘটেছে বড় উল্লম্ফন। জেএসসি-জেডিসি মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন। গত বছর যা ছিল ১ লাখ ৯৬ হাজার ২৬৩ জন। এবার বেড়েছে ৫১ হাজার ৩২৫ জন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসির ফলের বিভিন্ন দিক তুলে ধরেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ বছর অংশগ্রহণকারী ২৩ লাখ ৪৬ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১ লাখ ৮৩ হাজার ৯৭৫ জন। গত বছর ২২ লাখ ৭২ হাজার ২৮৯ জন পরীক্ষার্থী পাস করেছিল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com