রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
ইসলাম গ্রহণ করলেন লিন্ডসে লোহান

ইসলাম গ্রহণ করলেন লিন্ডসে লোহান

আমার সুরমা ডটকম ডেক্স: আলোচিত-সমালোচিত মার্কিন সংগীত শিল্পী ও অভিনেত্রী লিন্ডসে লোহান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর ও ডেইলি মেইল পৃথক প্রতিবেদনে জানিয়েছে। লিন্ডসের ইসলাম ধর্ম গ্রহণের এ সংবাদের পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে, ব্যক্তিগত টুইটার এবং ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের সব ছবি সরিয়ে নিয়েছেন লোহান। শুধু তাই নয়, ইন্সটাগ্রাম পেজে তিনি ইংরেজিতে ‘অলাইকুম সালাম’ লিখে রেখেছেন। এছাড়া ২০১৫ সালে একবার কোরআন শরীফ হাতে লিন্ডসে লোহানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তখন এর ব্যাখ্যা হিসেবে তিনি বলেছিলেন, সউদি বন্ধুরা এটি উপহার হিসেবে তাকে দিয়েছে। গত বছর অক্টোবরে লিন্ডসে যখন তুরস্কে সিরিয়ার শরণার্থীদের একটি শিবির পরিদর্শনে যান তখন তিনি হিজাব পরিহিত ছিলেন। গত বছর তুর্কি টেলিভিশনের একটি টকশোতে লোহান কোরআন শরীফ সম্পর্কে বলেছিলেন, এটি আমার জন্য আধ্যাত্মিকতা জগতের নতুন দ্বার উন্মোচন করেছে, যাতে আমি আরেকটি সত্যকে খুঁজে পেয়েছি। এটাই সেই আমি। পবিত্র কোরআন হাতে ওই ছবিটির জন্য ব্যাপক সমালোচিত হয়েছিলেন লোহান। এ সম্পর্কে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে তারা আমাকে এর জন্য কঠোর সমালোচনা করেছে। তাদের কাছে শয়তানের মতো করে উপস্থাপন করেছে। কোরআন হাতে ধরায় তাদের কাছে আমি খারাপ মানুষে পরিণত হয়েছি। ওয়েবসাইট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com