শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
দিরাইয়ে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

দিরাইয়ে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

আমার সুরমা ডটকমসুনামগঞ্জের দিরাইয়ে সহস্রাধিক ছিন্নমূল মানুষের মাঝে বৃহস্পতিবার ১১টায় উপজেলা গণমিলনায়তনে আব্দুস শহিদ চৌধূরী ফাউন্ডেশনের উদ্যোগে ও এডভোকেট তাহির রায়হান চৌধুরী এন্ড ব্রাদার্সের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দিরাই পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র হাজী আহমদ মিয়ার সভাপতিত্বে ও পৌর যুবদলের সভাপতি লিপন হাসান চৌধুরীর পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুস শহিদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মতিন সরদার, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নাজিম উদ্দিন তালুকদার, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক হুমায়ূন কবির তালুকদার, পৌর কাউন্সিলর মিয়াধন মিয়া, দিরাই প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুহানিফ চৌধুরী, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, সদস্য আবুল হোসাইন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক তোফাজ্জুল হোসেন, জেলা ছাত্রদল নেতা মহিউদ্দিন মিলাদ, রায়হান উদ্দিন, আজিজুর রহমান সৌরভ, আবু সালেহ, দিরাই ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা আবু হাসান চৌধুরী সাজু প্রমুখ। দিরাই পৌরসভা, সরমঙ্গল ও তাড়ল ইউনিয়নের সহস্রাধিক হতদরিদ্র পরিবারকে শীতবস্ত্র প্রদান করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস শহিদ চৌধুরী জানান, এটি ধারাবহিক কর্মসূচির একটি অংশ, পর্যায়ক্রমে সমস্ত উপজেলায় শীতবস্ত্র প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com