সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
মস্কোয় বিমান-হেলিকপ্টার সংঘর্ষে নিহত ৯

মস্কোয় বিমান-হেলিকপ্টার সংঘর্ষে নিহত ৯

is-nihoto_91915আমার সুরমা ডটকম ডেক্স : রাশিয়ার রাজধানী মস্কোর পার্শ্ববর্তী একটি অঞ্চলে বিমানের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির তদন্ত কমিটি বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া। খবরে বলা হয়েছে, শুক্রবার সিঙ্গেল ইঞ্জিনবিশিষ্ট  সেসনা-২০৬ মডেলের একটি বিমান ও রবিনসন আর-৪৪ মডেলের হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। মস্কোর পাশের একটি লেকের ওপর ওই সংঘর্ষ হয় এবং দুটি যানই লেকের পানিতে ডুবে যায়। তদন্ত কমিটির মুখপাত্র ভ্লাদিমির মার্কিন বলেছেন, ওই সংঘর্ষে দুই শিশুসহ ৯ জন মারা গেছে। দুই শিশুসহ পাঁচজন ছিল বিমানে এবং হেলিকপ্টারে ছিল চারজন যাত্রী। আটজনের লাশ উদ্ধার ও শনাক্ত করা হয়েছে। উদ্ধারকারীরা সর্বশেষ ব্যক্তির লাশ উদ্ধারের চেষ্টা করছে। এক পাইলটের ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটে বলে উল্লেখ করা হয়েছে। তবে তা হেলিকপ্টার নাকি বিমান পাইলট তা উল্লেখ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com