শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা
এ বছরের মধ্যেই ফোর জি চালু করা হবে: তারানা

এ বছরের মধ্যেই ফোর জি চালু করা হবে: তারানা

ta_103536আমার সুরমা ডটকম : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, চলতি বছরই দেশে চালু হচ্ছে ফোর জি ইন্টারনেট নেটওয়ার্ক। ইন্টারনেট সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যান্ড উইথের মূল্য সহজলভ্য করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মোবাইল নেটওয়ার্কের নতুন নতুন সেবা গ্রাহকের দোড়গোড়ায় পৌঁছে দেয়া হবে। শনিবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ারের নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এ মন্তব্য করেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি ড. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান, স্থানীয় সাংসদ খন্দকার আব্দুল বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মনিরা সুলতানা, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আহমেদসহ অন্যরা। পরে মন্ত্রী জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রদর্শিত কুচকাওয়াজ উপভোগ করেন। শেষে বার্ষিক পুরস্কার বিতরণী পর্বে বিজ্ঞান মেলার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com