শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?
তুচ্ছ ঘটনায় দিরাই থমথমে: দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া

তুচ্ছ ঘটনায় দিরাই থমথমে: দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া

1আমার সুরমা ডটকমমোটর সাইকেল বের করা নিয়ে দুই যুবকের কথা কাটাকাটির পর এখন এটি রূপ নিয়েছে বড় ধরণের সংঘর্ষে। ১০ জুন শুক্রবার উভয়পক্ষের দেশীয় অস্ত্র মহড়ায় সেই আলামতই পাওয়া যাচ্ছে। বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার দিরাই পৌরসভার সেন মার্কেটের সামন থেকে মোটর সাইকেল বের করা নিয়ে চণ্ডিপুর গ্রামের আব্দুল গণির ছেলে মুজিবুর রহমান (২৫) ও পৌরশহরের সুজানগর গ্রামের আব্দুস ছাত্তার মিয়ার ছেলে বিপ্লবের (১৯) মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সংঘবদ্ধ হয়ে চণ্ডিপুরের কিছু লোক সুজানগরের আব্দুছ ছত্তার মিয়ার বাসায় আক্রমণ করে বসে। এ নিয়ে উভয় গ্রামেই করণীয় নিয়ে বৈঠক বসে। আপোষ-মিমাংসার পরিবর্তে তা সংঘর্ষের মতো ঘটনার দিকে ধাবিত হতে থাকে। ১০ জুন জুমআর পর থেকেই দিরাই বাজার থমথমে ভাব শুরু হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিকেল বেলায় সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। আহতরা হলো শাহীন আলম (৩৫), আলানুর (২৫), মহিবুদ্দিন (২৭), রঞ্জু দাস (৪০), সুজাত মিয়াসহ (২৫) অনেকেই দিরাই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে স্থানীয় পুলিশ প্রশাসনের সতর্কতার কারণে বড় ধরণের কোন সংঘর্ষ হয়নি। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, বৃহস্পতিবারের সংঘর্ষে ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসি মুখোমুখি অবস্থান করেছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড টিয়ারশেল ও ১০ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com