বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু

ধর্মপাশায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

মোফাজ্জল হোসেন, ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের উকিলপাড়ার মোড় থেকে গত শনিবার গভীর রাতে ১৫টি ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরমান (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার নোয়াবন্দ গ্রামে। ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কিবরিয়া জানান, শনিবার রাত দেড়টার দিকে উপজেলা সদরের উকিলপাড়া মোড়ে দুই যুবকের গতিবিধি দেখে টহলরত পুলিশের সন্দেহ হয়। ওই দুই যুবককে পুলিশের কাছে আসতে বললে একজন দৌঁড়ে পালিয়ে যায়। পরে উকিলপাড়া মোড়ে দাঁড়িয়ে থাকা মোঃ আরমানের প্যান্টের দুটি পকেট তল্লাশী করে ১৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ এবং তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে রোববার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করে ওইদিনই তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com