শনিবার, ১১ Jul ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা
নগরীর কাজলশাহ থেকে নিখোঁজ তিনটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ

নগরীর কাজলশাহ থেকে নিখোঁজ তিনটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ

we126আমার সুরমা ডটকম : সিলেটনগরীর কাজলশাহ থেকে নিখোঁজ তিনটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে তাদেরকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন-কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ। উদ্ধারের পর তাদেরকে থানায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন ওসি। ওসি বলেন,এ ঘটনায় দুলাল ও তার স্ত্রী সেলিনার ভূমিকা রহস্যজনক মনে হচ্ছে। এরই মধ্যে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদও করেছে। কোতয়ালী থানায় দায়ের জিডিতে উল্লেখ করা হয়, ঢাকা জেলার লৌহজং থানাধীন বিক্রমপুর গ্রামের বাসিন্দা, প্রাণ আরএফএল গ্রুপের কর্মচারী ও বর্তমানে সিলেট নগরীর কাজলশাহ এলাকার ৪৩/১ নং বাসার বাসিন্দা দুলাল আহমদের ৩ শিশু সন্তান আছিয়া বেগম (১২), ছাদিয়া বেগম (৮) ও ইরহাম (৩) গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে নিখোঁজ হয়। দুলাল আহমদের স্ত্রী সেলিনা বেগম ঐ শিশুদের রেখে বুধবার সন্ধ্যায় পাশের বাসায় বেড়াতে যান। আধা ঘন্টা পর তিনি বাসায় ফিরে দেখেন বাসার জিনিষপত্র এলোমেলো ও শিশুরা ঘরে নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি আশপাশের লোকজনকে জানালে সবাই খোাঁজাখুঁজি করেও শিশু ৩টিকে কোথাও খুঁজে পাননি। পরদিন বৃহস্পতিবার তারা এলাকায় মাইকিং করেন ও থানায় জিডি করেন। শুক্রবার কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ জানিয়েছিলেন, দুলাল আহমদ তিনটি বিয়ে করেছেন। নিখোঁজ হওয়া সন্তান তিনটি তার আগের স্ত্রী’র। সৎ মা’র নির্যাতনে অতিষ্ঠ হয়ে সন্তান তিনটি নিরুদ্দেশ হয় বলে তারা ধারণা করছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com