শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা
মিনায় অর্ধশতাধিক বাংলাদেশি আহত হওয়ার আশঙ্কা

মিনায় অর্ধশতাধিক বাংলাদেশি আহত হওয়ার আশঙ্কা

downloadআমার সুরমা ডটকম ডেক্স : সৌদিআরবের মিনায় পদদলিত হওয়ার ঘটনায় অর্ধশতাধিক বাংলাদেশি হাজী আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের স্বজনদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। সেখানে বাংলাদেশিদের খোঁজখবর নেওয়ার জন্য বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা মিনা হাসপাতালে উপস্থিত আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তবে কেউ নিহত হয়েছেন কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। গোলাম মসিহ জানিয়েছেন, ‘আমি জানতে পেরেছি যে, কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন। তাঁরা মিনা হাসপাতালে ভর্তি আছেন। তবে আহত-নিহতদের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। কারণ, হাসপাতালের ভেতরে চিকিৎসক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা। তবে আমি আর কিছু সময়ের মধ্যেই হাসপাতালটিতে পৌঁছাব। তখন যদি তারা আমাকে ভেতরে ঢুকতে দেয়, তাহলে বিস্তারিত জানতে পারব।’ শেষ খবর পাওয়া পর্যন্ত মিনায় অন্তত ৪৫৩ জন হাজি পদদলিত হয়ে নিহত হয়েছেন। তবে এখনো তাঁদের নাম-পরিচয় নিশ্চিত না হওয়ায় এ তালিকায় বাংলাদেশি কেউ আছেন কি না, তা জানা যাচ্ছেনা। বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুকে একটি পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মিনা হাসপাতালে নিহতদের মরদেহ নিয়ে আসা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ সম্পর্কে বিস্তারিত জানালেই তা বাংলাদেশে জানিয়ে দেওয়া হবে। এছাড়া মিনা হাসপাতালে উপস্থিত বাংলাদেশি কর্মকর্তাদের ফোন নম্বরও দিয়েছেন তিনি। নম্বর দুটি হলো : +৯৬৬৫৩৭৩৭৫৮৫৯ ও +৯৬৬৫০৯৩৬০০৮২।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com