শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা

রাঙামাটির সাজেক ভেলিতে ভয়াবহ আগুন

amarsurma.com

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটির সাজেক সাজেকভ্যালীতে বৃহস্পতিবার ভোরে ভয়াবহ আগুনে ৩টি রিসোর্টসহ কয়েকটি কয়েকটি স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশ জানিয়েছে, সাজেকের সবচেয়ে পুরোনো অবকাশ রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মারুয়াটি রেস্টুরেন্ট, সাজেক ইকো ভ্যালি রিসোর্টসহ আরো কিছু স্থাপনা পুড়ে গেছে। পানীয়জল সংকট ও অগ্নি নির্ভাপন সরঞ্জামের অভাবে ভারত সীমান্ত লাগোয়া পর্যটন নগরীর রিসোর্ট ও স্থাপনাগুলো ভয়াবহ আগুন থেকে রক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিভানো সম্ভব হয়েছে। পর্যটক ও স্থানীদের মধ্যে কেউ শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হয়নি।

সাজেক ভ্যালির পর্যটন নগরীর রাঙামাটি জেলার নিয়ন্ত্রিত বাঘাইছড়িতে হলেও সহজ ও কাছাকাছির কারনে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অগ্নিদূর্গত এলাকা থেকে দীঘিনালা উপজেলা ফায়ার সার্ভিস ইউনিট লিডার বাবলা দাশ এ প্রতিনিধিকে জানিয়েছে, ঘটনাস্থলে এক লড়ি করে পানি পৌছায়। পানি পেলে আগুন নিয়ন্ত্রণের কাজ করতে পারে। আগুন নিয়ন্ত্রণে আসলেও পানির অভাবে এখনো সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ কমবেশি ১৫/২০ লাখ টাকা হতে পারে। সর্বমোট তিন রিসোর্ট, ১টি রেষ্টুরেন্ট, ১টি বসত ঘর সম্পূর্ণ পূড়ে গেছে। প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে যোগ করেন তিনি।

রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদ্ দাছ্ছের হোসেন এ প্রতিনিধিকে জানিয়েছে, সাজেক ভ্যালিতে পানীয়জল সংকট, রিসোর্টগুলোয় নেই কোন প্রকার অগ্নি নির্ভাপন সরঞ্জাম ও বালি। সে কারণে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। আমরা সেখানে দ্রুত একটা ফায়ার সার্ভিস সেন্টার স্থাপন করা প্রয়োজন। আমরা সেই চেষ্টা করবো যোগ করেন এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com