শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
সুনামগঞ্জ জেলা জমিয়তের ইফতার মাহফিল: কারাবন্দী মজলুম আলেমদের নিঃশর্ত মুক্তির দাবী

সুনামগঞ্জ জেলা জমিয়তের ইফতার মাহফিল: কারাবন্দী মজলুম আলেমদের নিঃশর্ত মুক্তির দাবী

amarsurma.com

আমার সুরমা ডটকম:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে তাকওয়া ও আত্মশুদ্ধি অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক এক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ২২ রমজান রবিবার শহরের পানশী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ।
কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শায়খ আব্দুল বছির, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা নির্বাহী সভাপতি সাখাওত হোসেন মোহন, ইসলামি আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শহিদুল ইসলাম পলাশী,  জেলা জমিয়ত সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুকন উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, অর্থ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক, কাঠইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি শামসুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা রমজান হোসাইন, মাওলানা আব্দুল বাসিত, মাওলানা হাফিজ তাহা হোসাইন প্রমূখ। অনুষ্ঠানে আওয়ামিলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ সুনামগঞ্জ শহরের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কারাবন্দী মজলুম উলামা মশায়েখদের নিঃশর্ত মুক্তির দাবী জানান। পাশাপাশি সুনামগঞ্জসহ ভাটি অঞ্চলের বোরো ফসল রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়। শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ নকিব হোসাইন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com