সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
দিরাইয়ে ইয়াবাসহ ব্যবসায়ি আটক

দিরাইয়ে ইয়াবাসহ ব্যবসায়ি আটক

amarsurma.com

আমার সুরমা ডটকম:

দিরাইয়ে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার পরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের দিরাই পৌরশহরের পূর্বচণ্ডিপুরের মোঃ ফয়জুর রহমানের ছেলে মোঃ সোহেল মিয়া (৩৫)-কে আটক করা হয়।
দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ সাইফুল আলম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সুনামগঞ্জের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এক হাজার পিস ইয়াবাসহ সোহেলকে আটক করে দিরাই থানায় হস্তান্তর করলে তাকে কোর্টে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে-জানতে চাইলে ওসি জানান, তিনি নতুন এসেছেন। খোঁজ নিয়ে পরবর্তীতে তথ্য জানাবেন। তবে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, আটক সোহেল এর আগেও ইয়াবাসহ অনেকবার পুলিশের হাতে আটক হয়ে জামিনে বেরিয়ে আসে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com