মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
শাবিতে অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত, অপারেশন থিয়েটারে

শাবিতে অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত, অপারেশন থিয়েটারে

আমার সুরমা ডটকমবিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করেছে এক যুবক। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ড. মুহম্মদ জাফর ইকবালকে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে ছুরিকাঘাতকারী যুবককে আটক করেছে ছাত্ররা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।

অধ্যাপক জাফর ইকবাল অপারেশন থিয়েটারে: ছুরিকাঘাতে আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন। ড. জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদীন জানান, স্যারকে মাথায় আঘাত করা হয়েছে। এ মুহূর্তে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, হামলাকারী ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছেন উপস্থিত শিক্ষার্থীরা। ওই যুবককে এখন আটক করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবনে রাখা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না বহিরাগত সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com