রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
গাজাকে বিচ্ছিন্ন করতে ইসরায়েলের সামুদ্রিক বাঁধ

গাজাকে বিচ্ছিন্ন করতে ইসরায়েলের সামুদ্রিক বাঁধ

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

ফিলিস্তিন থেকে গাজা উপত্যকাকে বিচ্ছিন্ন করতে সমুদ্রে বাঁধ দিচ্ছে ইসরায়েল সামরিক বাহিনী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করতে ইসরায়েল সামরিক বাহিনীর নেয়া এই উদ্যোগ অনেক দূর এগিয়েছে। বাঁধের নির্মাণ কাজ প্রায় শেষ হওয়ার পথে। দ্রুতই এর কার্যক্রম চালু করা হবে। খবর মিডল ইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়, পাথর ও কংক্রিট দিয়ে সমুদ্রের ভেতরে ২০০ মিটার দীর্ঘ একটি দৃশ্যমান বেড়া দেয়া হচ্ছে। এর পাশাপাশি থাকছে ডুবন্ত দেয়াল ও সেন্সর সিস্টেম। এসব অবকাঠামোর ফলে সমুদ্রপথে গাজা থেকে অধিকৃত ভূখণ্ডে প্রবেশ করা সম্ভব হবে না।
ইহুদিবাদী দেশ ইসরায়েলের উপকূল এবং তাদের নৌবাহিনীর জাহাজ অপারেশন অঞ্চলের মধ্যে এ বাঁধ নির্মাণ করা হচ্ছে। গত মে মাসে অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়। তখনকার যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছিলেন, এই বাঁধ নির্মাণ করা হলে ইসরায়েল উপকূলে অন্য কারও প্রবেশ করা অসম্ভব হয়ে পড়বে। তারা সে সময় আরও দাবি করে, ২০১৪ সালের গাজা যুদ্ধের সময় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা সমুদ্রপথে ইসরায়েলের ভেতরে ঢুকতে সক্ষম হয়েছিল। এরপরই পথটি বন্ধের কার্যকর উপায় খুঁজতে শুরু করে তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com