শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
প্রকল্পের ১৪০ কোটি টাকা ফিরিয়ে নিলো নেদারল্যান্ড

প্রকল্পের ১৪০ কোটি টাকা ফিরিয়ে নিলো নেদারল্যান্ড

pic n_116038আমার সুরমা ডটকম : পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের টাকা অন্য খাতে ব্যয় করার কারণে প্রকল্প থেকে অর্থায়নের ১৪০ কোটি টাকা প্রত্যাহার করে নিয়েছে অর্থায়নকারী সংস্থা নেদারল্যান্ড সরকার। ফলে প্রকল্পের ব্যয় কমিয়ে বাস্তবায়নকাল বাড়ানো হলো। আজ সকালে জাতীয় অথনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্পটির সংশোধনসহ আট প্রকল্প অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় মোট ২ হাজার ৮৬৫ কোটি টাকা ব্যয়ের ওই প্রকল্পগুলো অনুমোদন পায়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল এ তথ্য জানান। জানা যায়, পানি সম্পদ খাতের প্রকল্পটির ব্যয় ধরা হয় ৯৭৬ কোটি টাকা। যার মধ্যে বিশ্বব্যাংক ও নেদারল্যান্ড সরকার মিলে ২ কোটি ডলার সহায়তা দেয়ার কথা ছিল। প্রকল্পটি ছিল ২০০৪ সালের। যা ২০১১ সালে শেষ করার কথা। কিন্তু সময় বাড়িয়ে এখনো চলছে। মন্ত্রী জানান, এই প্রকল্পের টাকা নিযে সিরাজগঞ্জ রক্ষায় ব্যয় করায় নেদারল্যান্ড টাকা প্রত্যাহার করেছে। তারা বলেছে, এক প্রকল্পের টাকা অন্য খাতে দেবে না তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com