শুক্রবার, ১০ Jul ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা
ছাতকে বজ্রপাতে দুই জেলের মৃত্যু, আহত ১

ছাতকে বজ্রপাতে দুই জেলের মৃত্যু, আহত ১

চান মিয়া, বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): ছাতকে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের মর্মান্তিক মৃত্যু ও একজন গুরুতর আহত হয়েছে। বুধবার ভোরে উপজেলার কালারুকা ইউনিয়নের নূরুল্লাপুর গ্রামের পাশে সুরমা নদীতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেটের বিশ্বনাথ উপজলার লামাকাজি ইউনিয়নের মাধবপুর গ্রামের সামসুন নূরের ছেলে মিলন মিয়া (১৬) ও একই গ্রামের নূর মিয়ার ছেলে আকমল হোসেনসহ (২৫) ৩ জন জেলে কালারুকা ইউনিয়নের নূরুল্লাপুর গ্রামের পাশে সুরমা নদীতে প্রতিদিনের মতো জাল দিয়ে মাছ ধরতে যায়। মিলন মিয়া গোবিন্দগঞ্জ হাইস্কুলের ৯ শ্রেণির ছাত্র বলে জানা গেছে। ঘটনার সময় বুধবার ভোরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে মিলন মিয়া ও আকমল হোসেন। এ সময় কালা মিয়ার ছেলে সুমন মিয়া (২২) আহত হয়। পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। এ ব্যাপারে কালারুকা ইউপি সদস্য ফখর উদ্দিন, নূরুল্লাপুর গ্রামের সামছুর রহমান শাজন, লিকছন মিয়া, লামাকাজি ইউপির মাহতাবপুর গ্রামের সৈয়দ আহমদসহ অনেকে দুইজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান বজ্রপাতে নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com