মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত দিরাইয়ে এখনো ঝুলছে নির্বাচনী ব্যানার-ফেস্টুন

শাবিতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় চার ছাত্রলীগ কর্মী বহিষ্কার

আমার সুরমা ডটকমশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্কুল ছাত্রীকে যৌন হয়রানি ও এর প্রতিবাদ করায় ক্যাম্পাসে কর্মরত দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ অনুসারী চার কর্মীকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে পার্থকে সতর্কও করে দেয়া হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ২০৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেন শাবি রেজিস্ট্রার মোঃ ইশফাকুল হোসেন।
বহিষ্কৃতরা শাবি শাখা ছাত্রলীগ (স্থগিত কমিটি) সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী। তারা হলেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান রুদ্র, পরিসংখ্যান বিভাগের মো. সাজ্জাদ হোসেন রিয়াদ, নৃবিজ্ঞান বিভাগের রাহাত সিদ্দীকি, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সুমন সরকার জনি। এরমধ্যে রাহাত এবং সুমনকে বহিষ্কারের পাশাপাশি এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া ঘটনার সময় দায়িত্বশীল ভুমিকা পালন না করার কারণে পার্থকে সতর্ক করাার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন।

শাবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. কবির হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী অভিযুক্তদের এক সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে প্রশাসন। এছাড়াও কারো কারো সতর্ক ও জরিমানা করা হয়েছে বলে জানান।

গত ৮ এপ্রিল শনিবার স্কুল ছাত্রীকে যৌন হয়রানির ঘটনার প্রতিবাদ করায় সভাপতি পার্থর নির্দেশে বহিষ্কৃতরা শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডেইলি অবজারভারের সাংবাদিক সরদার আব্বাস আলী ও সহ-সভাপতি ও দৈনিক সকালের খবরের সাংবাদিক সৈয়দ নবীউল আলম দিপুর উপর হামলা করে। সরদার আব্বাস আলী বলেন, বিচার বিভাগীয় তদন্তে অপরাধ প্রমাণিত হলেও এরমধ্যে কারোও কারোও শাস্তির মাত্রা কম হয়েছে বলে মনে করি। তবুও এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে অপরাধ করে যেন কেউ ছাড় না পায় সেদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সজাগ থাকবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com