সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

সুচিকে ফোন করে যা বললেন এরদোয়ান

আমার সুরমা ডটকম ডেস্ক: মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন ও সংকট বন্ধ করতে আজ মঙ্গলবার সু চিকে ফোন করেন তিনি। এর আগে গত সপ্তাহে মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যা’ চলছে বলে উল্লেখ করেন এরদোয়ান। বার্তা সংস্থা এএফপি এবং রয়টারস প্রেসিডেন্টের মুখপাত্রদের উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, ফোনালাপে এরদোয়ান সু চির কাছে রোহিঙ্গা মুসলিমদের ‘মানবাধিকার লঙ্ঘন’ নিয়ে উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট সুচিকে বলেন, ‘রোহিঙ্গা সংকট পুরো মুসলিম বিশ্বের জন্য গভীর উদ্বেগ সৃষ্টি করেছে’।

এরদোয়ান বলেন, “নিরপরাধ মানুষের ওপর সন্ত্রাসী তৎপরতার নিন্দা করছে তুরস্ক। মিয়ানমারে যে মানবিক সংকট সৃষ্টি হয়েছে সেটি উদ্বেগ ও  ক্ষোভের বিষয়।” তবে সু চির উত্তর বা প্রতিক্রিয়া সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদলু জানিয়েছে, রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখতে এবং কথা বলতে প্রেসিডেন্ট এরদোয়ান তার পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলুকে বুধবার বাংলাদেশে পাঠাচ্ছেন।

রোহিঙ্গা সংকট নিয়ে গত কয়েকদিন ধরে বিশেষ তৎপর হয়ে উঠেছে তুরস্ক। ঈদের ছুটির সময় প্রেসিডেন্ট এরদোয়ান এই সংকট নিয়ে বিভিন্ন মুসলিম দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এমনকি জাতিসংঘ মহাসচিব অন্তোনিও গুতেরেজের সঙ্গেও কথা বলেছেন তিনি। তুরস্কের নেতা বলেন, এ মাসের শেষে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় তিনি রোহিঙ্গা ইস্যুটি তুলবেন।

অপরদিকে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের মাঝেই মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ঘর পালানো রোহিঙ্গাদের ঢল অব্যাহত রয়েছে। জাতিসংঘ বলছে, গত ১১ দিনে এক লাখ ২৩ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকেছে।-বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com