শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা

হাতে বোনা তাঁতের লুঙ্গি নিয়ে অনলাইনে নূর-আবেদিন

আমার সুরমা ডটকমলুঙ্গি, পুরুষের পোশাক, শত শত বছরের ঐতিহ্য নিয়ে, কিন্তু এখনো আটপৌড়ে ভাবমূর্তিতে আটকে আছে যেন। কিন্তু তাঁতী জানেন লুঙ্গি বুনাতে কত শ্রম, কত দক্ষতা লাগে। তারপরও পুরুষের ঘরে পড়ার পোশাক হিসেবেই রয়ে গেছে, আর এজন্যই যেন শাড়ির মত কদর কখনো পায়নি।

কিন্তু কোনো কোনো সমাজে লুঙ্গি এখনো গর্বের বিষয়। অনেকেই লুঙ্গি পড়ে সাচ্ছন্দ বোধ করেন, ঘরে বাইরেও দিব্বি চলাচল করেন। আবার অনেকের বাইরে থেকে ফিরেই লুঙ্গি না পড়লেই নয়। আর শহুড়ে তরুণদের মধ্যে হালের ক্রেজ, “আমি তো লুঙ্গি পড়ি না, জিন্স আর হাফ প্যান্ট পড়েই চব্বিশ ঘন্টা কাটাই”। এমন অবস্থায় অনলাইনে লুঙ্গি নিয়ে আসার ব্যাপারটা সহজ ছিল না, এমনটাই বলছিলেন নূর-আবেদিনের কর্ণধার আব্দুল জব্বার।

শুধু হাতে বোনা তাঁতের লুঙ্গির ই-কমার্স Nur-Abedin Lungi চালু হয়েছে সম্প্রতি।  ঢাকা জেলার দক্ষিণের তিন উপজেলা কেরাণীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহারে হাতে বোনা লুঙ্গি তৈরি হয়। সুতো রং করা থেকে লুঙ্গি ভাঁজ করা পর্যন্ত  সকলকাজহয়হাতে।

এক সময় দেশের চাহিদার বড় অংশটি পূরণ হত এই এলাকার লুঙ্গিতে। কিন্তু পাওয়ার লুম বা মিলের লুঙ্গি আসার পর থেকে উৎপাদন কমা শুরু ঢাকা দক্ষিণের হাতের লুঙ্গির। দাম অনেক কম হওয়ায় বাজার অনেকটাই চলে যায় মিলের লুঙ্গির কাছে। কিন্তু বিশাল বহর, উন্নত মান, স্থায়ীত্ব, আরাম বিবেচনায় লুঙ্গির সমঝদারের কাছে এখনো আদৃত জয়পাড়ার তাঁতের লুঙ্গি।

বাজারে মিলের লুঙ্গির ভীরে তাঁতের লুঙ্গি খুজেঁ পাওয়া মুশকিল, দোকানীরা লাভ কম বলে তাঁতের লুঙ্গি বেঁচতে চান না, আর প্রায়ই মিলের লুঙ্গিকে তাঁতের লুঙ্গি বলে চালিয়ে দেয়া হয়। বড় ব্র্যান্ডগুলি তাঁতের লুঙ্গির বেশিরভাগই রপ্তানী করে দেন দেশের বাইরে, তাই দেশের বাজারে তাঁতের লুঙ্গি এখন মহার্ঘ বস্তু। এই বাধাকে কাটিয়ে শুধু দোহার ও নবাবগঞ্জের হাতে বোনা তাঁতের লুঙ্গির ব্র্যান্ড চালু করেছে নূর-আবেদিন।

ই-কমার্স সাইটের ঠিকানা: www.nurabedin.com, এবং তাঁদের সবসময় পাওয়া যাবে ফেসবুক পেজে: wwww.facebook.com/nurabedinlungi. ওয়েব সাইটে সরাসরি অর্ডার দেয়া যায়, পাশাপাশি ফেসবুক পেজে এলবাম দেখে পছন্দ করে মেসেজ দিলে বা পেজে উল্লেখিত ফোন নাম্বারে কলকরে অর্ডার দেয়া যায়। অনলাইনে অর্ডার পাওয়ার পর সরাসরি জয়পাড়া থেকে সরবরাহ করে নূর-আবেদিন। বিকাশ, রকেট, ও ক্যাশ অন ডেলিভারিতে মূল প্রদান করা যায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com