বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
জামালগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু

জামালগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু

সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিযনের দুর্লভপুর বাজারে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাজিয়া কর্তৃক ঘোষিত ও মহাসচিব কর্তৃক নির্দেশিত বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হযেছে। গতকাল সকালে সাচনাবাজার ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নূরূল হক আফিন্দী। ইউপির সাধারণ সম্পাদক আব্দুন নুর আখঞ্জি ও মঞ্জুরুল হক আফিন্দীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়ালী উল্লাহ্ সরকার, সহ-সম্পাদক শাহাব উদ্দিন, মদরিছ মিয়া, গোলাম রব্বানী আফিন্দী, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ, মিছবাহ উদ্দিন, মহিলা সম্পাদিকা মোছাঃ খালেদা আক্তার, ভীমখালী ইউপি সভাপতি লিটন মিয়া সাধারণ সম্পাদক সৈয়দ আলী হোসেন, বেহেলী ইউপি সভাপতি আলম মিয়া, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, জামালগঞ্জ উত্তর ইউপির আহবায়ক আলী আক্কাছ মুরাদ, উপজেলা সদস্য আব্দুল মতিন, সেলিম আহম্মদ, ইনু মিয়া, জালাল উদ্দিন ফারুখী, শহিদ মিয়া প্রমুখ।
অপরদিকে সাচনাবাজার সিএনবি রোডে সদস্য সংগ্রহ অভিযানে সভাপতিত্ব করেন হাজী আবুল বরকত। প্রধান অতিথি ছিলেন আজিজুর রহমান আজিজ, বিশেষ অতিথি আব্দুল শহীদ তালুকদার, আবুল কাশেম, মোঃ দিলোয়ার হোসেন, শহীদুল ইসলাম, ইকবাল হোসেন, হাবিবুর রহমান, জয়নুল হক প্রমুখ। একই দিনে সাচনাবাজার ইউনিয়নের সেরমস্তপুর বাজারে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নূর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আব্দুছ ছাত্তার, মোহাম্মদ আলী, শাহ্ মোঃ শাহজাহান মিয়া, আজাদ হোসেন বাবুল, শফিকুর রহমান, নূর মিঞা, জয়নাল আবেদীন, মাসুক মিয়া, আব্দুর রশিদ, আখতারুজ্জামান, হাসান মাহমুদ হাসিন, ছাত্রনেতা মোনায়েম হোসেন, নাদিম মাহমুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com