বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

`টাকা জমা দেন, অভিযোগ খতিয়ে দেখা হবে’

দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতাদক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের এক দরিদ্র পরিবারের বসত ভিটায় পল্লী বিদ্যুতের লোকজন জোরপূর্বকভাবে বাঁধা নিষেধ অমান্য করে খুঁটি স্থাপন করার অভিযোগ পাওয়া গেছে। খুঁটি অন্যত্র স্থাপনের জন্য ক্ষতিগ্রস্থ পরিবার সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবরে অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির লোকজন উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া, জাহানপুর, শ্রীনাথপুর গ্রামে বিদ্যুতায়ন করার জন্য বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ করছেন, সেই সুবাদে আসামমুড়া গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মোঃ বোরহান উদ্দিনের বসত ভিটায় নতুন খুঁটি স্থাপন করলে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন বাঁধা নিষেধ করে। বসত ভিটার পাশর্^বর্তী অন্য জায়গায় স্থাপন করার অনুরোধ করলে সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ঠিকাদারের লোকজন জোরপূর্বকভাবে বিদ্যুতের খুটি স্থাপন করে চলে যায়।
আসামমুড়া গ্রামের বসত ভিটার মালিক বোরহান উদ্দিন বলেন, সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ঠিকাদারের লোকজনকে আমি বাঁধা নিষেধ করে ছিলাম, কিন্তু তারা আমার কথা অমান্য করে আমার বসত ভিটায় বিদ্যুতের খুটি স্থান করে গেছেন। এ ব্যাপারে আমি গত ৩০ অক্টোবর সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবরে খুঁটিটি অন্যত্র সরিয়ে স্থাপন করার জন্য আবেদন করেছি।
সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সোহেল পারভেজ বলেন, খুঁটি অন্যত্র সরাতে হলে ১৫শত টাকা জমা দিয়ে আবেদন করতে হবে। পরে আমাদের লোকজন গিয়ে দেখে আসবে এবং ভিটার মালিক ঐ খুঁটি সরাতে সম্পূর্ণ খরচ ভিটার মালিককেই বহন করতে হবে, তা না হলে খুঁটি সরানো যাবেনা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com