মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
‘লুটপাটের বোঝা মানুষের কাধে চাপাতেই গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি’

‘লুটপাটের বোঝা মানুষের কাধে চাপাতেই গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি’

unnamed_94273

আমার সুরমা ডটকম : আইএমএফ-বিশ্বব্যাংক এবং দেশি-বিদেশি এজেন্টদের খুশি করার জন্যই সরকার গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশে সিপিবি ও বাসদ নেতারা এ মন্তব্য করেন।
নেতৃবৃন্দ বলেন, দাম বাড়ানোর সময় কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। এরা মোট জনসংখ্যার মাত্র ৪ শতাংশ বাকি ৯৬ শতাংশের আয়তো বাড়ছে না। তাই এই যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যাংক ও শেয়ারবাজার কেলেঙ্কারি আর প্রকল্পের লুটপাটের বোঝা সাধারণ মানুষের কাধে চাপাতে এই মূল্যবৃদ্ধি, এটা জনগণ মেনে নেবে না, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম কমাতে হবে।
তারা বলেন, বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধি গণবিরোধী। জনগণের দুর্ভোগ বাড়িয়ে আইএমএফ-বিশ্বব্যাংক এবং দেশি-বিদেশি এজেন্টদের খুশি করার জন্যই গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হয়েছে। গত ৮ জানুয়ারি সিপিবি-বাসদ’র পক্ষ থেকে বিইআরসিকে চিঠি দিয়ে দাম কমানোর লক্ষ্যে গণশুনানির আয়োজনের অনুরোধ করা হয়েছিল। তারা তা না করে দাম বৃদ্ধির জন্য গণশুনানি করলেন। কিন্তু তারা ওই গণশুনানিতে দাম বাড়ানোর কোনো যুক্তি হাজির করতে পারলেন না।
বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শামছুজ্জামান সেলিম, আহসান হাবিব লাবলু, সাজ্জাদ জহির চন্দন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, জাহিদুল হক মিলু প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল। বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com