শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

দিরাইয়ে মেছো বাঘ আটক

মুহাম্মদ আব্দুল বাছির সরদার/শাব্বির আহমদ সরদার: দিরাইয়ে হাঁসের খামারে মেছো বাঘ আটকের ঘটনা ঘটেছে। বর্তমানে এটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রয়েছে। জানা যায়, মঙ্গলবার ভোরে সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের কাজুয়া (ইসলামপুর) গ্রামের বাবুল মিয়ার ছেলে মোঃ জহুর হোসেন সরদারের হাঁসের খামারে আটক করা হয়। সূত্র মতে, এলাকার অনেক হাঁসের খামার থেকে প্রায়ই হাঁস কম বা মৃত পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় জহুর হোসেনের খামারে ঘটনা ঘটলে সন্দেহের বশে খাঁচা পেতে রাখলে তাতে এই মেছো বাঘটি ধরা পড়ে। এরপর গতকাল (মঙ্গলবার) আটককৃত মেছো বাঘটি দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। আটককৃত মেছো বাঘটি বন ভিাগে পাঠানো হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com