মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে

পরীক্ষা হলে সাংবাদিক প্রবেশ নিষেধ!

আমার সুরমা ডটকমসরকার দেশব্যাপি পরীক্ষা হলে নকল বন্ধ করার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, এর সফলতার পেছনে দেশের সাংবাদিকদের ভূমিকা সর্বাগ্রে। অথচ এখন বিভিন্ন পরীক্ষা হলে সাংবাদিকদেরকে প্রবেশে বাঁধা প্রদান করা হয়। ১১ মে ২০১৮ অনুষ্ঠিত ২০১৪ সালের স্থগিত হওয়া প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভূক্ত ‘সহকারি শিক্ষক নিয়োগ-২০১৪’-এর লিখিত পরীক্ষা চলাকালে হলে প্রবেশ করতে দেয়া হয়নি। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাইয়ে।
জানা যায়, শুক্রবার সকাল ১০টা থেকে দিরাইয়ের ৩টি কেন্দ্রে ওই পরীক্ষা চলে। এরমধ্যে দিরাই ডিগ্রি কলেজ, দিরাই উচ্চ বিদ্যালয় ও দিরাই বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু সাংবাদিক পরিচয় দেয়ার পরও হল পরিদর্শন করতে দেয়া হয়নি। দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সুপার মোঃ জাফর ইকবাল জানান, হলে প্রবেশ করতে ম্যাজিস্ট্রেটের অনুমোদন নেই।
এদিকে দিরাইয়ের তিনটি কেন্দ্রে মোট ২ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, এরমধ্যে দিরাই ডিগ্রি কলেজ কেন্দ্রে ৮শত জন, দিরাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮শত জন ও দিরাই বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৯০ জন পরীক্ষা দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com