মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক
আইল্যান্ডের গভর্নর পদ থেকে বহিষ্কার হলেন সিলেটের আনোয়ার চৌধুরী

আইল্যান্ডের গভর্নর পদ থেকে বহিষ্কার হলেন সিলেটের আনোয়ার চৌধুরী

আমার সুরমা ডটকম ডেস্ককেইম্যান আইল্যান্ডের গভর্নর বাংলাদেশি বংশোদ্ভূত আনোয়ার চৌধুরীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তাকে লন্ডন ফেরত পাঠানো হয়েছে। তার অবর্তমানে ডেপুটি গভর্নর ফ্রান্জ ম্যানডারসন সাময়িকভাবে গর্ভনরের দায়িত্ব পালন করবেন।

কেইম্যান আইল্যান্ডের প্রিমিয়ার এলডেন ম্যাকলাফিন যুক্তরাজ্যে সফররত অবস্থায় এক বিবৃতিতে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

ম্যাকলাফিন বলেন, আনোয়ার চৌধুরীর বহিষ্কারের ব্যাপারে ব্রিটিশ সরকারের বৈদেশিক অঞ্চল বিষয়ক মন্ত্রী লর্ড আহমাদ তাকে আনুষ্ঠানিকভাবে নির্দেশ দিয়েছেন।

তিনি জানান, বৈদেশিক এবং কমনওয়েলথ কার্যালয় আনোয়ার চৌধুরীর বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করবে। অভিযোগের তদন্তের জন্য তাকে লন্ডনে ডাকা হয়েছে। তদন্ত শেষ হতে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে।

আনোয়ার চৌধুরীর বহিষ্কারের ব্যাপারে ম্যাকলাফিন বলেন, অভিযোগের ব্যাপারে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।  বৈদেশিক ও কমনওয়েলথ কার্যালয় এ বিষয়ে এ মূহুর্তে জনসম্মুখে কোনো বিবৃতি দেবে না।

ম্যাকলাফিন আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ঘটনায় কেইম্যান দ্বীপপুঞ্জের সুশাসনে কোনো প্রভাব পরবে না।

ব্রিটেনে সফল বাংলাদেশিদের মধ্যে আনোয়ার চৌধুরী‌ অন্যতম। বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার হি‌সে‌বে দায়িত্ব পালনকা‌লে সি‌লে‌টের সন্তান আনোয়ার চৌধুরী‌ দে‌শেবি‌দে‌শে প‌রি‌চি‌তি পান।

সিলেট বিভাগের সুনামগঞ্জের জগন্নাথপুরে তার বাড়ি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com