বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত
গণভবনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়

গণভবনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়

আমার সুরমা ডটকমপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আওয়ামী লীগের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ঈদের দিন সকাল ৯টা ৫০ মিনিট থেকে এই শুভেচ্ছা বিনিময় শুরু হয়।

গণভবনে আগত অতিথিদের আপ্যায়নে সন্দেশ সেমাই সমুচা আমসহ নানা ধরনের মুখরোচক খাবারের ব্যবস্থা ছিল।

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার জন্য সকাল থেকেই গণভবনে ফটকের সামনে তৈরি হয় ভেতরে যাওয়ার লাইন। ভেতরে সামিয়ানার মধ্যে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানাতে থাকেন।

প্রধানমন্ত্রীর সামনে দিয়ে সারি বেঁধে হেঁটে শুভেচ্ছা জানাতে থাকে জনতা। এই কাতারে ধনী, গরিব, দলের নেতা-কর্মী সবাই এক। ফিরোজা রঙের শাড়ি পরিহিত প্রধানমন্ত্রীও হাসিমুখে ও হাত নাড়িয়ে তাদের শুভেচ্ছার জানান দেন। মাইকেও তিনি মাঝেমধ্যে কথা বলেন।

সাধারণের ভালোবাসায় সিক্ত হতে প্রধানমন্ত্রীর এই আয়োজন থাকে দেড় ঘণ্টারও বেশি। গণভবনে আগত অতিথিদের আপ্যায়নে নানা ধরনের মুখরোচক খাবারের ব্যবস্থা ছিল। যার যত খুশি খেয়ে রসনা বিলাস করেছেন।

এসব খাবারের মধ্যে ঈদের সকালের প্রচলিত সেমাই, ছানা-সন্দেশ, ফিরনি, সমুচা ও চিকেন পেটিস। মধুমাসের জনপ্রিয় ফল আমও বাদ পড়েনি প্রধানমন্ত্রীর আপ্যায়নে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, মোজাফফর হোসেন পল্টু, আবদুল বাসেত মজুমদার, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, মারুফা আক্তার পপি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com