বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ

ধর্মপাশায় প্রভাষক জুয়েল হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

মোফাজ্জল হোসেন হিরা, ধর্মপাশা (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতাসুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাদশাগঞ্জ বাজারে জামালগঞ্জ ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মোহাম্মাদ আবু তৌহিদ জুয়েলের হত্যাকারীদের বিচারের দাবী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে বাদশাগঞ্জ বাজারের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সচেতন নাগরিক সমাজ, শিক্ষক, ছাত্র এই মানববন্ধন আয়োজন করেন।
ঘন্টাব্যাপী মানববন্ধনের পর আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক পাইকরাটি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক।
সঞ্চালনায় ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রভাষক সুয়েবুর রহমান, শিক্ষক আনোয়ারুল হক, বকুল, বুলবুল আহমেদ, সৈয়দ নুরুল এহিয়া শাহীন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, সদস্য নুর রহমান তুষার, সাখাওয়াত হোসেন, সেলবরষ ইউপি যুবলীগের সাবেক সভাপতি মো. দুলা মিয়া, সেলবরষ ইউপি যুবলীগের সভাপতি মো. আবু সায়েম, যুবলীগ নেতা সবুজ মিয়া, শ্রমিকলেিগর নেতা সাদেক হোসেন জিটু, মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মো. কুতুব উদ্দিন, ধর্মপাশা উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাফায়েত হোসেন লিটন, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মুনিরুজ্জামান মোহন, সাংগঠনিক সম্পাদ ইমন চৌধুরী প্রমূখ।
বক্তারা বলেন, গত ১লা ডিসেম্বর ২০১৭ ইং তারিখ শুক্রবার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামে বাড়ির সিমানা নির্ধারণ নিয়ে পূর্ব শক্রতার জের ধরে পাশ্ববর্তী চিহ্নিত সন্ত্রাসীর দ্বারা ঘটনাস্থলে নির্মমভাবে খুন হয় প্রভাষক আবু তৌহিদ জুয়েল। পরে ধর্মপাশা থানায় ১১ জনকে আসামীকে নিহতের বড় ভাই সিলেট মদন মোহন কলেজের প্রভাষক সুয়েবুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ৩ জন আসামী গ্রেফতার হলেও ৮ জন আসামী এখনও ধরাছোয়ার বাহিরে মুক্তভাবে ঘোরাফেরা করছে। অচিরেই জুয়েল হত্যা খুনিদের ধরে আইনের আওতায় আনার জন্য এবং দৃষ্টান্ত মূলক শান্তি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com