বুধবার, ১৭ Jun ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
বড়কাটারা মাদরাসায় হামলাকারীদের শাস্তি দাবী ইসলামী ঐক্যজোটের

বড়কাটারা মাদরাসায় হামলাকারীদের শাস্তি দাবী ইসলামী ঐক্যজোটের

আমার সুরমা ডটকমঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম বড়কাটারা মাদরাসায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় এ প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, যারা পবিত্র ঈদুল ফিতরের দিন মাদরাসায় হামলা করে ক্যাশবাক্স ভেঙ্গে যাকাতের অর্থ লুট ও প্রিন্সিপাল মাওলানা সাইফুল ইসলামসহ ১০ জন ছাত্র-শিক্ষককে গুরুতর আহত করেছে তারা মানুষ নামের কলঙ্ক, ইসলাম ও মুসলমানদের দুশমন।
তারা বলেন, কোন বিবেকবান মুসলমান ঈদুল ফিতরের মত প্রবিত্র দিনে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে না। কাজেই হামলার জন্য যারা এদিনটিকে বেছে নিয়েছে, তাদের বিবেক অন্ধ, এই দ্বীনি প্রতিষ্ঠানকে ধ্বংস করাই ছিলো তাদের মূল পরিকল্পনা। আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অবিলম্বে হামলার সাথে জড়িত মৌলভী রশিদসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। মাদরাসার শিক্ষক-ছাত্র যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
বিবৃতিতে আইওয়াজে চেয়ারম্যান ও মহাসচিব আরও বলেন, মসজিদ-মাদরাসার উপর হামলা চালিয়ে অতীতেও কেউ পার পায়নি। এই হামলার পেছনে যেসব রাঘব-বোয়াল জড়িত তারাও পার পাবে না। আল্লাহ তায়ালা গায়েবীভাবে এইসব দ্বীনি প্রতিষ্ঠানকে হেফাজত করবেন। বাতিল শক্তিতে লাঞ্চিত করবেন। আমাদেরকে দ্বীনের দাঈ হিসেবে, দ্বীনদার মুসলমান হিসেবে সর্বোপুরি সমাজের একজন সচেতন মানুষ হিসেবে সর্বদা সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। ন্যায় ও ইনসাফের পক্ষে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com