শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
সিলেটে আ’লীগ প্রার্থী কামরানের সর্বশেষ পথসভায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

সিলেটে আ’লীগ প্রার্থী কামরানের সর্বশেষ পথসভায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

সিলেট প্রতিনিধি:
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের সর্বশেষ পথসভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার খবর জানাজানি হলে নগরবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
শনিবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে কিনব্রিজ এলাকা সংলগ্ন সারদা হলে এ ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ওসি এ খবর নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রঞ্জিত সরকারের অনুসারীর মধ্যে এ সংঘর্ষ হয়। পরে আওয়ামী লীগের নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ওসি মোশাররফ হোসেন জানান, পথসভায় বক্তব্য রঞ্জিত সরকারের অনুসারী এক ছাত্রলীগ নেতার বক্তব্য দেয়াকে দেওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কি হলে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com