শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু

অস্ট্রেলিয়ায় প্রথম মুসলিম নারী সিনেটর

আমার সুরমা ডটকম ডেস্ক:

অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক বর্ণবাদমূলক তিক্ততার মধ্যেই দেশটির সিনেটে প্রথমবারের মতো এক মুসলিম নারী সদস্য হয়েছেন। তিনি মেহরিন ফারুকি। পাকিস্তানে জন্ম নেওয়া মেহরিন বিবিসিকে বলেছেন, এই বৈচিত্র্যের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ আরও শক্তিশালী হতে যাচ্ছে।
বুধবার নিউ সাউথ ওয়েলসের একটি শূন্যপদ পূরণে গ্রিন্স পার্টির এই সাংসদকে নির্বাচিত করে সিনেট। আগামী সপ্তাহে শপথ নিতে যাওয়া মেহরিন গণহত্যা সংক্রান্ত ইস্যু ব্যবহার করে ফ্রেসার অ্যানিংয়ের কঠোর সমালোচনা করে আসছিলেন। সিনেট সদস্য নির্বাচিত হওয়ার পর সংসদে প্রথম বক্তব্যে বুধবার তিনি বলেন, অ্যানিং লাখ লাখ অস্ট্রেলিয়ানের মুখে ঘৃণা ও বর্ণবাদের বমি উদগিরিত করছেন।

উল্লেখ্য, অভিবাসন নীতি আরও কঠোর করে শ্বেতাঙ্গ অস্ট্রেলিয়ার পুনর্জীবনের আহ্বান জানিয়ে আসছেন দেশটির স্বতন্ত্র সিনেটর ফ্রেসার অ্যানিং। তৃতীয় বিশ্ব থেকে মুসলিম ও ইংরেজি না জানা অভিবাসীদের অস্ট্রেলিয়ায় আসা বন্ধ করতে পারলে দেশটির বেশিরভাগ সমস্যার সমাধান হবে বলেও সম্প্রতি মন্তব্য করেন অস্ট্রেলিয়ার এই স্বতন্ত্র সিনেটর।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com