সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
চলে গেলেন নওয়াজ শরীফের স্ত্রী

চলে গেলেন নওয়াজ শরীফের স্ত্রী

আমার সুরমা ডটকম ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম নওয়াজ লন্ডনে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর নিশ্চিত করা হয়েছে।

২০১৭ সালে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এ বছরের ১৪ জুন হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি। তার স্বামী নওয়াজ শরীফ এবং মেয়ে মরিয়ম নওয়াজ বর্তমানে পাকিস্তানের কারাগারে বন্দি রয়েছেন। দেশটির জাতীয় রাজস্ব আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় গত জুলাই মাসে নির্বাচনের প্রাক্কালে তারা কুলসুম নওয়াজকে লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেখে দেশে ফিরে যান।

২০১৭ সালে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রধান নওয়াজ শরীফের পরিবর্তে নির্বাচনে দাঁড়িয়ে এমপি নির্বাচিত কুলসুম নওয়াজ। কিন্তু শপথ গ্রহণের আগেই শরীরে ক্যানসার ধরা পড়ায় তিনি চিকিৎসার জন্য লন্ডনে চলে যান।

১৯৭১ সালে নওয়াজ শরীফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কুলসুম। তার স্বামী নওয়াজ শরীফ ১৯৯০-১৯৯৩, ১৯৯৭-১৯৯৯ ও ২০১৩-২০১৭ সালে তিন মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com