সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

হরিয়ানায় গণধর্ষণের শিকার সিবিএসই-তে প্রথম হওয়া ছাত্রী

আমার সুরমা ডটকম ডেক্স:

ফের হরিয়ানা। আবারও গণধর্ষণ। ১৯ বছরের এক ছাত্রীকে কোচিং থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণ করল এক দল দুষ্কৃতী। মেয়েটি বাড়ি ফেরার সময় তাঁকে জোর করে গাড়িতে তুলে নেয় দুষ্কৃতীরা। এর পরেই তাঁর শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ। পুলিশ কাছে অবিযোগে ওই  নির্যাতিতা জানিয়েছেন, দুষ্কৃতীরা তাঁর গ্রামেরই বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, ওই কিশোরী দশম শ্রেণির পরীক্ষায় সিবিএসই-র শীর্ষ স্থানাধিকারী ছিলেন। রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কারও নিয়েছেন তিনি। মেধাবী ওই ছাত্রী হরিয়ানার রেওয়ারি জেলার বাসিন্দা। কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর পরিবারের অভিযোগ, কয়েক দিন আগে বাড়ি ফেরার পথে কয়েক জন ব্যক্তি ওই তরুণীকে জোর করে তুলে নিয়ে যায়। একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করে। ঘটনাস্থলে হাজির আরও কয়েক জন কিশোরীর শারীরিক নিগ্রহ করে। এর পর কানিনায় একটি বাস স্ট্যান্ডের সামনে অচৈতন্য অবস্থায় তাঁকে ফেলে রেখে চলে যায় দুষ্কৃতীরা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com