শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
সড়ক পরিবহন আইনের ২০১৮ সালে পাশ হওয়া ধারা সংশোধন ও ৮ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জে শ্রমিক সমাবেশ

সড়ক পরিবহন আইনের ২০১৮ সালে পাশ হওয়া ধারা সংশোধন ও ৮ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জে শ্রমিক সমাবেশ

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:

সড়ক পরিবহন আইনের ২০১৮ সালে পাশ হওয়া ধারা সংশোধন ও ৮ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহম্পতিবার দুপুর ৩টায় সুনামগঞ্জ জেলা সড়ক ফেডারেশনের আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা অটো টেম্পু, অটোরিক্রা, ইমা লেগুনা মালিক সমিতির সভাপতি মছন মিয়ার সভাপতিত্বে ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক নরুল হক ও দপ্তর সম্পাদক ফরিদ আহমদের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের বিভাগীয় সাধারন সম্পাদক মোঃ সজীব আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় আঞ্চলিক কমিটির সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি শাহ জামাল, শাহ হাবিবুর রহমান জিতু, যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদুর রহমান অদুদ, হবিগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক আজিজুর রহমান, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন ইউনিয়নের সভাপতি সোজাউল কবীর, জেলা ট্রাক, ট্যাংক লড়ী ও ক্যাবার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ, জেলা অটোরিক্রা, অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইজ্জাদুর রহমান ইজ্জাদ প্রমুখ।
শ্রমিক নেতারা বলেন, সড়ক পরিবহন আইনের ২০১৮ সালে পাশ হওয়া ধারা সংশোধন ও ৮ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের নিকট দাবী জানান এবং ড্রাইভারদের বিরুদ্ধে সরকার যে আইন করেছেন সেই আইন মেনে ড্রাইবারগনের পক্ষে গাড়ি চালানো অসম্ভব।

তারা আরো বলেন,কোন ড্রাইভার ইচ্ছাকৃতভাবে কোন ধরনের সড়ক র্দূঘটনায় প্রাণহানি হোক তা চায় না। কাজেই এই আইন বাতিল করা না হলে আগামীতে সড়ক ও মহাসড়কে যান চলাচল বন্ধ রেখে আরো কঠোর কর্মসূচী প্রদানের ও ঘোষনা দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com