শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাতদিন পর এক বাংলাদেশির লাশ ফেরত দিল ভারতীয় বিএসএফ সদস্যরা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাতদিন পর এক বাংলাদেশির লাশ ফেরত দিল ভারতীয় বিএসএফ সদস্যরা

Amar surma logo

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাশঁতলা সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে ওপারে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত নুরু মিয়া (৩৫) নামের এক বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
রবিবার দুপুর ৩টায় ভারতীয় বিএস এফ ও বাংলাদেশী বিজিবির উচ্চ পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে লাশটি ফেরত দেওয়া হয়। বাশঁতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা লাশটি দোয়ারাবাজার থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে। নিহত নুরু মিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলোনী গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাশতলা ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার মোঃদেলোয়ার হোসেন , দোয়ারাবাজার থানার এসআই সজিব দত্ত এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন চেলা ক্যাম্পের কম্পানি কমান্ডার এসি শ্রী বিপুর সাইকা,মোশারাম থানার এমটিসি সাংমা।
উল্লেখ্য গত ৭ জানুয়ারী সন্ধ্যা ৭টার দিকে দোয়ারাবাজারের বাশতলা সীমান্তের ১২৩১ সীমান্ত পিলার দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে নুরু মিয়া ঘটনাস্থলেই নিহত হয়েছিল । পরে খাসিয়ারা বাংলাদেশী এই লাশটি ভারতীয় বি এস এফর নিকট হস্তান্তর করেন। দীর্ঘ ৭ দিন পর ভারতীয় বাহিনী এই লাশটি বাংলাদেশী সীমান্তবাহিনী বিজিবির নিকট হস্তান্তর করেন।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশীল রঞ্জন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল রির্পোট তৈরির পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com