শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা
টেক্সাস স্কুল ছাড়লো গ্রেফতার হওয়া সেই আহমেদ

টেক্সাস স্কুল ছাড়লো গ্রেফতার হওয়া সেই আহমেদ

ahmed_mohamed_97583আমার সুরমা ডটকম ডেক্স : মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে মুসলিম যে বালকটি তাঁর বানানো একটি ঘড়ি স্কুলে নিয়ে যাওয়ার পর গ্রেফতার হয়েছিল, সেই বালকের পরিবার তাকে স্কুলটি থেকে ছাড়িয়ে নিয়েছে। ঐ ঘড়িটিকে বোমা বলে মনে করার পর আহমেদ মোহামেদকে গ্রেফতার করা হয়েছিল। তার পিতা মোহামেদ এল-হাসান মোহামেদ বলেন, যে তিনি তাঁর সব সন্তানকে ঐ এলাকার স্কুল থেকে সরিয়ে নিয়েছেন। তাঁর মতে, গ্রেফতারের ঘটনা আহমেদের উপরে ক্ষতিকর প্রভাব ফেলেছে। আহমেদের গ্রেফতারের ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা হওয়ার পর তার বিরুদ্ধে আনা অভিযোগ খুব দ্রুত প্রত্যাহার করে নেয়া হয়। টেক্সাসের আরভিংয়ে ম্যাকআরথার স্কুলে তাকে গ্রেফতার করা হয়েছিল। মি. মোহামেদ বলেন, আহমেদ ম্যাকআরথার স্কুলে ফিরে যেতে চায় না। বাচ্চারা আর সেখানে সুখী নয়। তিনি আরো জানান, আহমেদ বেশ কিছু স্কুল থেকে ভর্তি হওয়ার আমন্ত্রণ পেয়েছে, তবে একটি সিদ্ধান্ত নেয়ার আগে তিনি আরো সময় নিতে চান।

download (13)বুধবারে পুরো পরিবার নিউইয়র্কে যাচ্ছে, কারণ জাতিসংঘের বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি আহমেদের সঙ্গে দেখা করতে আগ্রহী। এরপর আহমেদের পিতা তাকে নিয়ে সৌদিআরবের মক্কায় যাওয়ার আশা করছেন। মি. মোহামেদ বলেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করবো যাতে তিনি সহায় হোন। ফিরে আসার পর তাদের পরিকল্পনা হলো হোয়াইট হাউজে গিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করা। গত সপ্তাহে আহমেদ জানায়, যে সে স্কুল পরিবর্তন করতে চায়, কারণ তার শিক্ষক তার বানানো ঘড়িটিকে একটি হুমকি হিসেবে নেয়ার বিষয়টিতে সে খুবই দুঃখ পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com