বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

we332আমার সুরমা ডটকম : হবিগঞ্জের বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। নিহতের নাম জয়নাল (২০)। এঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে ৩০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মন্দুরী গ্রামে সাবেক চেয়ারম্যান সামছু মিয়া ও সাবেক মেম্বার আলতুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত জয়নাল সাবেক চেয়ারম্যান সামছু মিয়ার পক্ষের লোক বলে জানা গেছে। কাউরাকান্দি গ্রামের আছকির মিয়া চৌধুরীর সঙ্গে প্রতিবেশী তাইদুল ইসলামের বোরো ধানের খলা নিয়ে বিরোধ চলে আসছে। এ কারণে বেশ কয়েকদিন ধরে উভয়পক্ষে উত্তেজনা বিরাজ করছে।

এরই জের ধরে সোমবার দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হলে ঘটনাস্থলেই টেটাবিদ্ধ অবস্থায় সৈয়দ মিয়া (২৫) নিহত হয়। সে কাউরাকান্দি গ্রামের নুর মিয়ার পুত্র। গুরুতর অবস্থায় মোতালেব (৪০), শাহীন মিয়া (৩৫), রেনু বেগম (৪৫), মানিক মিয়া (১২), আব্দুল হাই (৩৫), আতাউর রহমান (৩০), উজ্জল (২৫), সাজিদুর (১৮), পুতুল (৩৫), শাহীন (১৮), কদু (৪০), মধু (৪৫) ও খেলুকে (৪২) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে চিকিৎসা নিতে আসা ৮ দাঙ্গাবাজকে আটক করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com