শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা
দিরাইয়ে সংঘর্ষ : নারীসহ আহত ১৫

দিরাইয়ে সংঘর্ষ : নারীসহ আহত ১৫

asabs-songgorsopic-01-10-2015আমার সুরমা ডটকম : দিরাইয়ে সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল বুধবার সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের সন্তোষপুর গ্রামে ছোট বাচ্চাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে গ্রামের আউলী ও ইয়াছিনের লোকজনের মধ্যে সংঘর্ষে বাঁধলে নারীসহ ১০ জন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে সন্তোষপুর গ্রামের আউলীর বাচ্চাকে একই গ্রামের ইয়াছিন মারধর করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে রাতেই বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আলতার লোকজন হাসেমের লোকজনের ওপর দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। পরে বুধবার সকাল ৮টার দিকে আবার আলতার লোকজন হাসেমের বাড়িতে আক্রমণ করে। সূত্র আরো জানায়, আজকে হাসেমের ছেলে আল আমিনের বিয়ের অনুষ্ঠান ছিলো, কিন্তু সংঘর্ষে আহত হওয়ার কারণে আর বিয়ের অনুষ্ঠান হয়নি। বর আল আমিন গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে শয্যাশায়ী।
আহতরা হলেন সন্তোষপুর গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে আব্দুল মুতালিব (৭৫), মৃত আব্দুর রউফের ছেলে আবুল হাসেম (৬০), তার ছেলে আল আমিন (২৫), হাফিজ মিয়ার স্ত্রী রেজিয়া বেগম (৫০), আবুবকরের ছেলে মোজাম্মেল, বাউসি নোয়াগাঁও গ্রামের আবুল কালামের স্ত্রী সুফিয়া বেগম (৩৫), আব্দুছ ছত্তারের ছেলে হজরত আলী (২৫), নূর ইসলামের স্ত্রী ইয়াসমিন বেগম (২৫), আলতা মিয়ার ছেলে ইজাজুল মিয়া (২৫)। এরমধ্যে গুরুতর আহত আব্দুল বারিকের ছেলে আব্দুল মুতালিব (৭৫), মৃত আব্দুর রউফের ছেলে আবুল হাসেম (৬০), তার ছেলে আল আমিনকে (২৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দিরাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com