শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা
সঞ্চয়ের টাকা আত্মসাতের প্রতিবাদে সুনামগঞ্জে দু:স্থ মহিলাদের বিক্ষোভ মিছিল

সঞ্চয়ের টাকা আত্মসাতের প্রতিবাদে সুনামগঞ্জে দু:স্থ মহিলাদের বিক্ষোভ মিছিল

amarsurma.com

আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ভিজিডি কার্ডধারী দু:স্থ মহিলাদের সঞ্চয়ের টাকা আত্মসাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা সদরে দু:স্থ মহিলাদের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ ভবনের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে ভিজিডি কার্ডধারী উপকারভোগী মহিলারা বক্তব্য প্রদান কালে অভিযোগ করে বলেন, দু:স্থ মহিলাদের টানা তিন মাস সঞ্চয়ের পাঁচ লাখ ১৫ হাজার ৭শ টাকা উপজেলার ধনপুর ইউপি চেয়ারম্যান হযরত আলী ওরফে কালা চাঁন পরস্পরের যোগসাজসে নির্ধারিত সময়ে ব্যাংক এশিয়া লি. বিশ্বম্ভরপুর শাখায় জমা না রেখে আত্মসাত করেছেন।
তারা চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের নিকট থেকে দ্রুত আত্মসাতকৃৎ টাকা উদ্ধার ও এ দুর্নীতির আইনি প্রতিকার দাবি করেন জেলা প্রশাসক, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের নিকট।
বক্তারা আরো বলেন, উপজেলার ধনপুর ইউনিয়নের ৫৭৩ জন ভিজিডি কার্ডধারী উপকারভোগী দু:স্থ মহিলাদের অনুকুলে সরকারি সহায়তার চাল প্রাপ্তির জন্য অতিরিক্ত আরো ২৫ টাকাসহ প্রত্যেক মহিলার নিকট থেকে জুলাই, আগষ্ট, সেপ্টেম্বর ২০১৯ টানা ওই তিন মাস ৯০০ টাকা করে সংশ্লিস্ট ওয়ার্ডের ইউপি সদস্যদের মাধ্যমে জমা নেয়ার পরও কোন টাকাই সংশ্লিষ্ট ব্যাংকে ইউপি চেয়ারম্যান জমা না করে নিজেদের পকেটস্থ করেন।
মঙ্গলবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমির বিশ^াস জানান, ভিজিডি উপকারভোগী দু:স্থ মহিলাদের সঞ্চয়ের টাকা ব্যাংকে জমা না দেয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি এবং তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com