মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত দিরাইয়ে এখনো ঝুলছে নির্বাচনী ব্যানার-ফেস্টুন

বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা: হতাহত ৩

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের আমবাড়ির পাশে মাইজবাড়ি এলাকায় বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে ২ মোটর সাইকেল আরোহী নিহত এবং অপর ২ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের নাসির মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (১৯) ও একই গ্রামের শামছুনুরের ছেলে মোঃ পাভেল মিয়া (২০)। আর আহতরা হলে শাকিলনুর ও আশিখ মিয়া। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার সন্ধ্যায় একটি মোটর সাইকেলযোগে এইজন মাইজবাড়ি এলাকা থেকে সুনামগঞ্জে আসার পথে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে মাইজবাড়ি এলাকায় একটি বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে এই হতাহতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ২টি উদ্ধার করে এবং আহতদের সিলেটে প্রেরণ করা হয।
এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com