সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য উত্তর আটলান্টিকে মস্কোর সাবমেরিন: যুক্তরাষ্ট্র-রাশিয়া সমুদ্র সংঘাত তীব্র হচ্ছে

সুনামগঞ্জ জামালগঞ্জে প্রবাসী এসোসিয়েশন (ইউকে)-এর ত্রাণ বিতরণ

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জামালগঞ্জে প্রবাসী এসোসিয়েশন (ইউকে) এর ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১ ঘটিকায় জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ত্রাণ বিতরণ করা হয়।
প্রবাসী এসোসিয়েশন ইউকে (সামাজিক সংগঠন)-এর আর্থিক সহায়তায় কোভিড -১৯ মহামারীতে আর্তমানবতার সেবার লক্ষে গৃহবন্দী হতদরিদ্র, দিনমজুর ১৫০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব। সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহ মোঃ শাহজাহান এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামছুজ্জামান ধন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীণা রানী তালুকদার।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী তাং, ভিমখালী ইউনিয়ন-এর সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান তাং, জামালগঞ্জ সদর ইউনিয়ন-এর চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ সাজিব, বেহেলী ইউনিয়ন চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার,শফিকুর রহমান, জয়নাল আবেদীন, আসাদ আল আজাদ, মোঃ আবুল আজাদ, গোলাম সারোয়ার, শাহ মোঃ লিয়াকত আলী, মোঃ আক্তারুজ্জামান, হাছান মাহমুদ হাছিন, ইকবাল আল আজাদ, হুমায়ুন কবির লিখন, মোনায়েম হোসেন প্রমুখ।
এ সময় প্রধান অতিথি সবাইকে এই হতদরিদ্র মানুষগুলোর পাশে দাড়াঁনোর জন্য আহবান করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com